বাগমারায় এসপি’র সোর্স খুন
রাজশাহী জেলার বাগমারার বাড়ইপাড়া বাজারে সর্বহারা দলের সদস্যরা এসপির একজন সোর্সকে গুলি ও জবাই করে হত্যা করেছে, পুলিশ মঙ্গলবার একথা জানায়।
সোমবার রাতে নিহত ব্যক্তির নাম ওমর আলী (৪০)। সে এক সময় সর্বহারা করতো। বাংলা ভাই আসার পর সে বরখাস্ত হওয়া এসপি মাসুদের নিজস্ব সোর্স হিসেবে কাজ করেছে। তাছাড়া সে জেএমবি’র সক্রিয় সদস্য হিসেবেও কাজ করতো।
নিহতের ভাই বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
