২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট

ময়মনসিংহের পরিবহন মালিক এবং শ্রমিকরা বৃহত্তর ময়মনসিংহে বিআরটিসি’র বাস সার্ভিস বন্ধের দাবিতে আকস্মিকভাবে মঙ্গলবার সকাল ৬টা থেকে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিআরটিসি এই রুটে অপেক্ষাকৃত কম ভাড়ায় যাত্রী পরিবহন করে থাকে।

জেলা শহরের টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি, তবে রাজধানী থেকে ছেড়ে আসা বাসগুলো প্রবেশ করেছে।

আকস্মিক এই ধর্মঘটের কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সাথে ২০০৫ সালের ১৯ মে সম্পাদিত চুক্তি  বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবহন মালিক এবং শ্রমিকরা।

২০০৫ সালের ২৮ মে হুইপ জাহেদ আলী চৌধুরী ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার বন্ধ করে দেয়।