চট্টগ্রামে বিপুল পরিমাণ মদ আটক করেছে কোস্টগার্ড
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দীপ ঘাট এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা সোমবার ২৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মদ আটক করেছে।
বড়ো কুমিরায় কয়েকটি ট্রলার থেকে বিদেশি মদ নামানোর সময় কোস্টগার্ডের একটি দল এগুলো আটক করে।
কোস্টগার্ড সূত্র জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে চোরকারবারিরা বস্তায় ভর্তি ৮৬১ বোতল বিদেশি মদ ফেলে রেখে পালিয়ে যায়।
আটককৃত মদ চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ২৮ জানুয়ারি কোস্টগার্ড কর্তৃপক্ষ কুতুবদিয়া চ্যানেল এলাকা থেকে এককোটি টাকা মূল্যের মায়ানমারে প্রস্তুত ১৪২ কার্টন মদ আটক করে।
