দিনাজপুরে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর
দিনাজপুরে ব্যাপক লোডশেডিং ও বিদ্যুৎ ঘাটতির প্রতিবাদে সোমবার দিনাজপুর জেলার খানসামা ও চিরিরবন্দর উপজেলার জনগণ বিক্ষোভের এক পর্যায়ে রানীরবন্দরের পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় ঘেরাও করে ব্যাপক ভাংচুর করে।
বিক্ষোভকারীরা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখলে প্রায় ২ ঘন্টা সকল যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে বিক্ষোভকারীদের সমাবেশে বক্তব্য রাখেন ১৪ দলের অন্যতম নেতা ও চিরিরবন্দর থানা আওয়ামীলীগ সভাপতি আইয়ুবুর রহমান শাহ, সাবেক হুইপ মিজানুর রহমান মানু ও তারিকুল ইসলাম প্রমূখ।
একটি সূত্র জানায়, গত তিন দিনে এলাকায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অন্তত ২০০টি মটর পুড়ে গেছে।
