২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদের হাতে সাবেক শিক্ষক প্রহারের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

সাবেক এক শিক্ষককে প্রহার করায় জাবি’র ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষক সোমবার উপাচার্যের কাছে একলিখিত অভিযোগে ওই বিভাগের পাঁচজন ছাত্রের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সূত্র জানায়, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র ও চাকরিচ্যুত শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকী ২ ফেব্রুয়ারি সমবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরে যাওয়ার সময় বিভাগের পাঁচজন ছাত্র তাকে ব্যাপক মারধর করে। তারা তার মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেয় এবং সনদপত্র ছিঁড়ে ফেলে।

এ বিষয়ে ওই বিভাগের সভাপতি চৌধুরী গোলাম কিবরিয়া বিডিনিউজকে বলেন,  উপাচার্যের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষর্থীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।