কেরানীগঞ্জে বাসের চাপায় শিশু নিহত
কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টায় বাসের চাপায় একটি শিশু নিহত হয়।
নিহতর নাম রানী (৫)। সে মাদারীপুরের কালকিনি থানার চরপাঙ্গাস থানার জনৈক ইসকান্দার ব্যাপারীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রানী ডাকপাড়া এলাকার একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় নবাবগঞ্জের বাণ্ডুরা ছেড়ে আসা গঙ্গা পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পুলিশ বাসটিকে আটক করেছে।
পরে তারা ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
