২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা বই মেলায় ৩০ কোটি টাকার বই বিক্রি

কলকাতার ময়দান মাঠে এবারই শেষ বারের মত ঐতিহ্যবাহী কলকাতা বই মেলা উদযাপিত হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য, কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 02:34 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে বই মেলা অন্যত্র সরিয়ে  নেওয়ার নিদের্শ দিয়েছে। আগামী বছর ৩২ তম কলকাতা বই মেলা কোথায় হবে, তা এখনো ঠিক করা হয়নি।

রোববার ভারতীয় সময় রাত ৯ টায় ঘন্টা বাজিয়ে ১১ দিনব্যাপী এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ, পাকিস্তান, ল্যাটিন আমেরিকা ও স্পেনসহ ৩৩ টি দেশ মেলায় অংশ  নেয়।

মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্শ গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় বিডিনিউজকে জানান, এবারের ৩১ তম কলকাতা বই মেলায় আনুমানিক ৩০ কোটি টাকার বই বিক্রি হয়েছে।

গত বছর বই মেলা মোট ২০ কোটি টাকার বই বিক্রি হয়।