বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
খুলনা-মংলা মহাসড়কে বাগেরহাটের ভট্টে নামক স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে।
নিহতের নাম কালিপদ পাল (৮৪)। আহতদের আশংকাজনক অবস্থায় খুলনার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত কালিপদ তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের ভট্টে নামক স্থানে তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে, নিহত কালিপদ পালের স্ত্রী রূপা বালা (৭০), দুই ছেলে তুষার কান্তি পাল (৪০) ও শেখর কান্তি পাল (৩৮) এবং গাড়িচালক খোকন (৪৫)। তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা গ্রামে।
