২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র পুশইন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিডিআর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে শুক্রবার রাতে বিএসএফ বাংলা ভাষাভাষী ১২জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিডিআর- এর বাধার মুখে তা ব্যর্থ হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নওগাঁর ২৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল জাহিদ হাসান বিডিনিউজকে জানান, বিএসএফ বাঙ্গাবাড়ী সীমান্তের ২০৮ নং পিলারের অপর পাড়ে নোম্যান্স ল্যান্ডে ১২ জন বাংলা ভাষা ভাষীকে বাংলাদেশে পুশইন করার জন্যে জড়ো করার সংবাদ পায়। এরপরই শুক্রবার সকালেই বিডিআর ওই এলাকায় সর্তক অবস্থান নেয়।

গভীর রাতে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশের ভিতরে পুশইনের চেষ্টা করলে বিডিআরের বাধায় তা ব্যর্থ হয়ে যায়।

শনিবার রাতে আবারো বিএসএফ তাদেরকে পুশইনের চেষ্টা করতে পারে এই সন্দেহে বিডিআর সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে।