২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের দুবাই ফ্লাইট থেকে ৩ কোটি টাকার বিদেশি মূদ্রা উদ্ধার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট থেকে কাস্টমস কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে বিপুল পরিমান বিদেশি মুদ্রা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 04:59 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

কাস্টমস সূত্র জানায়, পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা মুদ্রাসমূহ দেশীয় মূল্যমানে তিন কোটি দুলাখ ২৬ হাজার টাকা।

উদ্ধারকৃত মূদ্রার মধ্যে ১৭ লাখ ৩০ হাজার সৌদী রিয়াল, ৪৫ হাজার সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং চার হাজার কাতার রিয়াল।

কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, মুদ্রাগুলো হুণ্ডির উদ্দেশে অবৈধভাবে বিদেশ পাচার করা হচ্ছিল।

সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা বিমানের ঢাকা-মুম্বাই-দুবাই ফ্লাইটে (বিজি- ০২৯) অভিযান চালিয়ে ফ্লাইটের টয়লেটের ভেতর উড়োজাহাজের খোলের ভেতর থেকে একটি কালো ব্যাগে লুকিয়ে রাখা ওইসব মুদ্রা উদ্ধার করেন।

এ বিষয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ওয়াকিবহাল এমন একজন কাস্টমস কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এ ধরণের ঘটনা এর আগে একাধিকবার হলেও বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কখনোই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, ওই দুই সংস্থার সদস্যদের যোগসাজস ছাড়া বিমানের সংরক্ষিত এলাকায় এ ভাবে লুকিয়ে মুদ্রা পাচারের উদ্যোগ নেওয়া সম্ভব নয়।