ঝিনাইদহে যুবককে জবাই, চাঁপাইয়ে লাশ উদ্ধার
চরমপন্থীরা এক যুবককে জবাই করেছে ঝিনাইদহে। এছাড়া একটি লাশ উদ্ধার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, অজ্ঞাত পরিচয়ের এক যুবককে (২৫) চরমপন্থীরা জবাই করে হত্যা করেছে হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের খালের পাড়ে শনিবার রাতে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেছেন, অন্য কোনও স্থান থেকে ধরে এনে তাকে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, পুলিশ একটি লাশ উদ্ধার করেছে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাকইল গ্রাম থেকে রোববার সকালে।
এলাকাবাসী জানান, গ্রামের একটি মাঠে অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আলী জানান, যুবকের গলায় গামছা পেচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লাশের ময়না তদন্ত হয়েছে জেলা সদর হাসপাতালে।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
