২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লৌহজংয়ে মহাজোটের হরতাল হচ্ছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের আহ্বানে রোববার অর্ধ দিবস হরতাল পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার ভোর থেকেই হরতালের সমর্থনে জনকন্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও সাবেক সাংসদ সাগুফতা ইয়াসমিনের নেতৃত্বে লৌহজংয়ে মিছিল বের করে। হরতালের কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লৌহজং উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের অফিস, গাড়ি, দোকানপাট বৃহস্পতিবার ভাংচুরের জন্য বিএনপিকে দায়ী করে এর প্রতিবাদে রোববার সকাল ৬ টা-দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেয়।

অবশ্য আসছে ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২৩ জেলার লোকজনের দুর্ভোগ কমানোর জন্য মাওয়া ফেরীসহ ঢাকা-মাওয়া মহাসড়ককে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।