২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে হিজবুত তওহীদের ৩ সদস্য রিমান্ডে

পঞ্চগড়ে গ্রেফতার হওয়া জঙ্গী সংগঠন হিজবুত তওহীদের সদস্য মনোয়ার খাঁন (৪০), সাঈদ হোসেন (৪৫) ও রিপনকে (১৪) ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তাদের বোদা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে তাদের আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত মঞ্জুর করেছে ৫ দিনের।

বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বাজারে ইসলামি জেহাদ সম্পর্কিত বই বিক্রি ও লিফলেট বিতরণের সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেফতার করে।

তাদের কাছে প্রচুর লিফলেট, বই, ব্যাগ, ২টি মোবাইল সেট, সদস্যভুক্তির ফরমসহ গুরুত্বপুর্ণ কাগজপত্র পাওয়া যায়।