সিপিবি’র ৩৫ প্রার্থীর নাম ঘোষণা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য শনিবার প্রাথমিকভাবে ৩৫টি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে।
পরে আরো কয়েকটি আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারে সিপিবি।
শনিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন পুনর্গঠন, তফসিল পুনর্নির্ধারণ ও প্রশাসনকে ঢেলে সাজানোর দাবিসহ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার জন্য সিপিবি আন্দোলন করছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রহসন বা একতরফা নির্বাচনে সিপিবি অংশ নেবে না। গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে সিপিবি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। দলীয় প্রতীক ‘কাস্তে’ ও নিজস্ব নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে তারা নির্বাচন করবেন।
সিপিবি মনোনীত প্রার্থীরা হলেন- মনজুরুল আহসান খান (জামালপুর-২), ডা. দিবালোক সিংহ (নেত্রকোনা-১), ডা. ফজলুর রহমান (নওগাঁ-৪), শেখ মনিরুজ্জামান (খুলনা-৩), সাজ্জাদ জহির চন্দন (নরসিংদী-৪), আজহারুল ইসলাম আরজু (মানিকগঞ্জ-৩), আলতাফ হোসাইন (দিনাজপুর-১), মিহির ঘোষ (গাইবান্ধা-২), মনসুরুল আলম (ঠাকুরগাঁও-৩), অধ্যক্ষ আবুল কালাম আজাদ (রাজশাহী-৪), এস. এ. রশিদ (খুলনা-১), অধ্যাপক আমজাদ সরকার (রংপুর-৫), মো. আবুল হাশেম (ময়মনসিংহ-২), সৈয়দ আবু জাফর আহমেদ (মৌলভীবাজার-৩), আশরাফুল আলম (পঞ্চগড়-২), জিয়া হায়দার ডিপটি (নারায়ণগঞ্জ-৩), হাফিজুল ইসলাম (নারায়ণগঞ্জ-৪), মো. শরিফ উদ্দিন (ব্রাহ্মণবাড়ীয়া-২), অ্যাড. মন্টু ঘোষ (নারায়ণগঞ্জ-৫), সোহরাব হোসেন (বাগেরহাট-১), অধ্যাপক সাদেকুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), রফিকুজ্জামান লায়েক (ফরিদপুর-২), কামরুজ্জামান (রংপুর-৬), জিয়াউল কবির খোকন (ব্রাহ্মণবাড়ীয়া-৫), শহীদুল্লাহ সবুজ (সিরাজগঞ্জ-৫), আসাদুল্লাহ বাদল (গাজীপুর-৪), ডা. প্রদীপ কুমার ভৌমিক (সিরাজগঞ্জ-৩), সৈয়দ নজরুল ইসলাম (কিশোরগঞ্জ-২), দেওয়ান মো. বদিউজ্জামান (জয়পুরহাট-১), অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম (বরিশাল-৫), প্রকৌশলী এ. কে. এম. আবু রায়হান (কিশোরগঞ্জ-১), রেবেকা সরেণ (নওগাঁ-৩), বিমলেন্দু হালদার (পিরোজপুর-৩), আব্দুল জব্বার (ঢাকা-৫) এবং লীনা চক্রবর্তী (ঢাকা-১২)।
