২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র ইদুল আযহা ১ জানুয়ারি

পবিত্র ঈদুল আযহা ১ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, দেশের কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ও ধর্ম সচিব মুহম্মদ আতাউর রহমান।

এতে ইসলামিক ফাউন্ডেশনের মহপরিচালক মো. ফজলুর রহমান, স্পারসোর চেয়ারম্যান আবদুল হালিম হাওলাদার, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মাওলানা উবায়দুল হক, সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. নুরুদ্দীন, লালবাগ শাহী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, চকবাজার শাহী জামে মসজিদের খতীব কারী মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।