সিলেটে পাসপোর্ট জালিয়াত চক্রের ২ সদস্য আটক
র্যাব সদস্যরা সিলেটের উপশহর থেকে পাসপোর্ট জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করেছে।
এ সময় বিভিন্ন থানার ওসি, নির্বাহী কর্মকর্তার ভূয়া সিল, কাবিনের ফরম, নাগরিক সনদপত্রসহ আরও কিছু ধরণের নথিপত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছে বদরুল আমীন (৪৩) ও শাহীন আহমদ (২২)। তাদের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।
র্যাব সুত্র জানায়, গত বুধবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর সদস্যরা নগরীর উপশহর আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
