২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ৪ কোটি টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কর্মকর্তারা মঙ্গলবার রাতে শিবসা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি কাপড়সহ প্রায় ৪ কোটি টাকার চোরাই শাড়ি কাপড় আটক করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

এ সময় ৯ ভারতীয় নাগরিককে আটক করে তাদের মংলা থানায় সোপর্দ ও উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

বন বিভাগ, কোস্টগার্ড ও মংলা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা মঙ্গলবার রাত ১০টার দিকে এফবি খাজা বাবা নামের কার্গোটিকে ধাওয়া করে শিবসা নদীর মোহনায় আটক করে।

এ সময়ে কার্গো চালক আব্দুল জব্বার নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

কোস্ট গার্ডের কমান্ডার আবু তাহের সরকার জানান, কার্গোটিতে ১৯২ বান্ডিল শাড়ি ও থ্রি পিস রয়েছে। যার আনুমানিক দাম সাড়ে তিন কোটি টাকা।

আটক ভারতীয় নাগরিকরা হলো সুনিল দাস, জিলমন দাস, লাল মিয়া, ইদ্রিস মিয়া, সুনিল দাস, পরান দাস, রুবি দাস, অনিমল দাস ও বিন্দাবন দাস।