২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আব্দুস সবুর (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বুধবার সকালে। আহত হন অন্তত ২০ জন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 04:22 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও চারজনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এ ওয়াহেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিএনপির কিছু কর্মী সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়ার প্রস্তুতি নেন। এ নিয়ে বিএনপির মধ্যে বিরোধ দেখা দেয়।

সেচের পানির টাকা লেনদেন ও হাঁসে ধান খাওয়ার অজুহাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয় মঙ্গলবার সন্ধ্যার পরপর।

পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির স্থানীয় নেতা উমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেরা সমঝোতা করে নেবেন বলে তাদের (পুলিশ) আশ্বাস দেন।

বুধবার সকালে এ ব্যাপারে শালিস বৈঠকও হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।