প্যাকেজ প্রস্তাবের বাকি অংশ শিগগিরই বাস্তবায়ন করা হবে: প্রধান উপদেষ্টা
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, প্যাকেজ প্রস্তাবের বাকি অংশ খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
সোমবার প্রথমবারের মতো দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিডিআর, র্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাদের প্রয়োজনীয় দিক্ নির্দেশনা দেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যেতিনি বলেন, “আপনারা সব ভয়ভীতি, লোভ লালসাকে উপেক্ষা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করবেন।”
সব রাজনৈতিক দলকে ধৈর্য ধরারও আহবান জানান প্রধান উপদেষ্টা।
