২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদেশী পিস্তলসহ আটক এক

জার্মানীর তৈরি একটি নাইন এম এম পিস্তলসহ আব্দুল হাকিম নামের এক ব্যাক্তিকে র‌্যাব আটক করেছে সদরের হঠাৎপাড়ায় শনিবার বিকেলে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহ আলী বলেছেন, গোপনে সংবাদ পেয়ে বিকেল চারটার দিকে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয় ।

আব্দুল হাকিম সদরের চক দাদরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।