চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কাস্টমস কর্মকর্তা নিহত
সড়ক দুর্ঘটনায় কাস্টমস ইন্সপেক্টর আবদুল মজিদ শেখ নিহত হয়েছেন পাহাড়তলী এলাকায় শুক্রবার রাতে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে বিপরিত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক মজিদ শেখকে বহনকারী একটি সিএনজিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাওয়ার জন্য মজিদ শেখ দুই মেয়েকে নিয়ে সিএনজিটিতে করে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। তবে তার দুই মেয়ে তেমন কোনো আঘাত পায়নি।
পাহাড়তলী থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
