২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী দেখতে গিয়ে তরুণের মৃত্যু

সামরিক বাহিনী আয়োজিত সামরিক সরঞ্জাম প্রদর্শনী দেখতে গিয়ে শনিবার সকালে ভিড়ের চাপে পিষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে অনুষ্ঠিত প্রদর্শনীটিতে আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

নিহত তরুণ মন্টু মিয়ার (১৮) বাড়ি পিরোজপুর জেলার স্বরুপকাঠি থানার চামী গ্রামে। সে ১৬১, পূর্ব কাফরুলের একটি বাসায় থাকত। কাজ করত হোটেলে ।

মন্টু মিয়ার চাচা আহত মাসুম আহম্মেদ জানান, তারা দুজনে একসঙ্গে সকালে বাসা থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শেষে প্রদর্শনীতে যান। সকাল ৯টার দিকে ১ নং গেট দিয়ে ঢোকার সময় প্রচন্ড ভিড় সামাতে না পেরে মন্টু মাটিতে পড়ে যায়।

সেনা সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাফরুল থানা পুলিশ জানায়, প্রদর্শনী দেখতে শতশত মানুষ ভোর থেকেই জমায়েত হওয়া শুরু করে। আর গেট খোলা মাত্র হুড়োহুড়ির মধ্যে মন্টু মিয়া মাটিতে পড়ে যায়।