২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কাটতে গিয়ে দুই জন নিহত

পাহাড় ধসে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছে চন্দনাইশ উপজেলায় শনিবার ভোরে ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দোহাজারী ইউনিয়নের হাতিয়াখোলায় সকাল ছয়টার দিকে পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিক দুজন হলেন আবদুর রশিদ (২৫) ও সাইফুদ্দিন (২৬)। আহতরা হলেন, মহরম মিয়া (২২) ও মুন্সি মিয়া (২৩)।

চন্দনাইশ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড় কাটার সময় উপর থেকে পাহাড়ের একটি অংশ শ্রমিকদের উপর ধসে পড়ে। এর আগে একটি ট্রাকে করে ১৪ শ্রমিককে পাহার কাটার জন্য সেখানে আনা হয়।

ঘটনার পর অন্য শ্রমিকরা পাহাড় না কেটে ট্রাকটিতে করে চলে যায়।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা হয়েছে।