২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ গুদামে অগ্নিকাণ্ড, শুনেই একজনের মৃত্যু

এক অগ্নিকাণ্ডে পাঁচটি তুলা ও ঝুটের গুদাম পুড়ে গেছে টেক নগপাড়ার মন্ডল মার্কেটে শুক্রবার। একথা শুনে এক গুদাম মালিকের পিতা কফিল উদ্দিন (৭০) মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আগুনে পাশের একটি গ্যারেজে রাখা ৩টি মিনিবাসেরও ব্যাপক ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঝুট থেকে তুলা বানানোর সময় ক্রাশিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আরও ৪ টি তুলা ও ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ও টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর থেকে ৭ কিলোমিটার পথ আসতে দমকল বাহিনীর এক ঘণ্টা লেগেছে বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন। তারা দাবি করেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

অগ্নিকান্ডে নিজেদের গুদাম পোড়ার খবর পেয়ে শহীদুল ইসলামের পিতা কফিল উদ্দিন বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

গাজীপুর দমকল বাহিনীর উপ-পরিচালক দেরিতে ঘটনস্থলে পৌঁছার অভিযোগ অস্বীকার করে বলেন, জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজটের কারণে কিছুটা বিলম্ব হয়। তার মতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ লাখ টাকা।