২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়ায় ১ কোটি টাকার মদ উদ্ধার

কক্সবাজার জেলার কুতুবদিয়ায় বঙ্গোপসাগরের গভীরে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এক কোটি টাকা মূল্যের মদ উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

অভিযানে নেতৃত্ব দানকারী কোস্টগার্ড এর লেফটেন্যান্ট কমাণ্ডার মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪ হাজার ৫শ ৬৮ বোতল মদ উদ্ধার করেন। এর মূল্য ১ কোটি ৫ লাখ ১২ হাজার টাকা বলে তারা অনুমান করছেন।

তিনি জানান, মিয়ানমার থেকে নৌকাটি আসছিল। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।