বিজয় দিবসে ছায়ানট ও শিশু একাডেমির আয়োজন
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ছায়ানট আয়োজন করতে যাচ্ছে সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি ছায়ানট সংস্কৃতি ভবনে বেলা ৪টায় অনুষ্ঠিত হবে।
ছায়ানটের সহযোগী কর্মকর্তা (প্রসাশন) সৈয়দ সানাউল¬াহ সানি জানান, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবার বড় পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা নেই।
বাংলাদেশ শিশু একাডেমি এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
১৫ ডিসেম্বর একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী ‘ক’ গ্রুপ, ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী ‘খ’ গ্রুপ এবং ৮ম থেকে ১০ম শ্রেণী ‘গ’ গ্রুপ।
১৬ তারিখ অনুষ্ঠিত হবে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী।
