২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুনে পুড়ে গেছে ১২ দোকান

এক অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে বৃহস্পতিবার দুপুরে ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, ১টার দিকে মোহাম্মদ রফিক নামের এক ব্যক্তির তুলার গুদাম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের সব দেকানে।

সাভার দমকল বাহিনীর দুটি ও ডিইপিজেডের তিনটি ইউনিট এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার দমকল বাহিনীর স্টেশন অফিসার খন্দকার সানাউল্লাহও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে থাকতে পারে।

আশুলিয়া থানার এসআই জিএম মিজানুর রহমান অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, তবে এতে কেউ হতাহত হয়নি।