২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানিগঞ্জে বিদেশ ফেরত যুবক গ্রেপ্তার

বিদেশে দীর্ঘদিন কাটিয়ে দেশে ফিরেই গ্রেপ্তার হলেন কোম্পানিগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা তারেক (৩০)।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানা পুলিশ বুধবার দুপুরে বসুরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, তারেকের বিরুদ্ধে ২০০১ সালে রামপুর যুবদল নেতা আলমগীর হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন।

তারেকের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী রোববার তার বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

থানা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ বলেন, আলমগীর হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামী চেয়ারম্যান আলী আহমদ এখন বিএনপির সদস্য। তাই তিনি জামিনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন।