২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক আটক

রাজবাড়ী ডিবি পুলিশ বড়পুর কাটাবন থেকে দেশে তৈরি দুটি ওয়ান শ্যুটারগানসহ রুহুল আমিন (২৫) নামের এক যুবককে বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঢেপখোলায়। বাবার নাম মইনউদ্দিন প্রামানিক।

গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আবুল কাশেম জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে একটি বাস থেকে নেমে আসার সময় রুহুল আমিনের দেহ তল্লাশি করে ওই অস্ত্র দুটো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র দুটো ঢাকার গাবতলী নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।