মেহেরপুরে নারী ইউপি সদস্য খুন
সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সদস্য ইসমত আরা (৩৫) কে সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।
বুধবার সকালে এলাকাবাসী তার বাড়ির পাশের একটি ক্ষেত থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে। তার স্বামীর নাম আনোয়ারুল ইসলাম।
জানা গেছে, তিনদিন আগে ইসমত আরা নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
মেহেরপুর সদর থানার ওসি গোলাম মোরশেদ জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
