২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত শিক্ষকের শাস্তি দাবিতে জাবিতে বিক্ষোভ অব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিতর্কিত শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলা বিভাগের চার ছাত্রী তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন নিপীড়নের অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে ধারাবাহিক আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বাংলা বিভাগের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে।

এসব দাবি হচ্ছে-অভিযোগকারী চার ছাত্রীর নিরাপত্তা বিধান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত শিক্ষককে অব্যহতি প্রদান এবং দোষী প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তাকে অপসারণ।

একই দবিতে প্রগতিশীল ছাত্রজোট এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে।

জোট বুধবার দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে লাগাতার কঠোর আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে।