২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েন নিয়ে এখনই মন্তব্য নয়: জলিল

আসন্ন নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন,“এ ব্যাপারে এখনই কোন মন্তব্য করবো না। দলের ফোরামে আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

১৪ দলের সমন্বয়ক জলিল রোববার বেলা ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে একথা বলেন।

চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য উপদেষ্টারা শনিবার যে বিকল্প প্যাকেজ প্রস্তাব দিয়েছেন সে সম্পর্কে তিনি বলেন,“উপদেষ্টাদের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি।”