২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ অনুমোদনের আহ্বান

জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি) বাংলাদেশকে ‘জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ’ অনুমোদনের আহ্বান জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Dec 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ইউএনডিপির বাংলাদেশ প্রতিনিধি মনোজ বাসনিয়াত শনিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং একে দূর করতে বাংলাদেশের অবশ্যই জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ অনুমোদন করা উচিত।”

এ পর্যন্ত ১৪৮টি দেশ এই সনদ অনুমোদন করেছে। এর মধ্যে বাংলাদেশ ও মালদ্বীপ না থাকলেও দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ আছে বলে তিনি জানান।

দুর্নীতি প্রতিরোধে নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০০৪ সাল পর্যন্ত পরপর চার বছরের জন্য বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করে।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী ২০০৫ সালে ওই তালিকায় কঙ্গো, সুদান ও চাদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়।

বাংলাদেশে ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে দুর্নীতি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।