২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি ফরম বিতরণ শুরু রোববার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি ফরম আগামী রোববার থেকে বিতরণ শুরু হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 09:10 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এ বছর চারটি ইউনিটের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। সোনালী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রতিটি ইউনিটের ফরম ৩০০ টাকার বিনিময়ে সংগ্রহ করে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত জমা দেওয়া যাবে। আগামী ২ ও ৩ ফেব্রুয়ারী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।