২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন কবি কিশওয়ার ইবনে দিলওয়ার

আশির দশকের শক্তিমান কবি কিশওয়ার ইবনে দিলওয়ার শুক্রবার বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

চিরকুমার এই কবির নামাজে জানাজা শনিবার বাদ জোহর ভার্থখলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

কিশওয়ারের এ পর্যন্ত ৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশের প্রায় সব কটি জাতীয় দৈনিকে তার কয়েক শতাধিক কবিতা প্রকাশিত হয়েছে।

দক্ষিণ সুরমার ভার্থখলায় কবি কিশওয়ার ১৯৬২ সালের ১১ জুন জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটের সাহিত্য সংস্কৃতিসেবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার লাশ দেখতে বাসভবনে ভিড় করেন।