২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ আসছেন মার্ক টালি

খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সফরের সময় তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শুক্রবার জাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবিসির খ্যতনামা এই সাংবাদিককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বিবিসির মাধ্যমে সাহসী ও গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

১১ ডিসেম্বর তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা করবেন।

এছাড়া সপ্তাব্যাপী বিজয় উৎসবের অংশ হিসাবে ১২ ডিসেম্বর সকাল ১০টায় জাদুঘর মিলনায়তনে “সংকটকালে সাংবাদিকতা” শীর্ষক মতবিনিময় সভায় মার্ক টালি ১৯৭১ সালে তার ভূমিকার কথা জানাবেন। এ সময় তার সঙ্গে প্যানেলে দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।