খুলনায় মনোনয়নপত্র তুলেছেন ৯ জন
জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খুলনায় জামায়াত, এলডিপি ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৯ জন মনোনয়নপত্র তুলেছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খুলনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে শেখ আসাদুজ্জামান জালাল এবং খুলনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল, শেখ তৈয়াবুর রহমান ও বিএনপি সমর্থিত কেসিসির ৩১ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন মুক্তা মনোনয়নপত্র কিনেছেন।
এছাড়া খুলনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল এবং খুলনা-৫ আসনে মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাবেক সংসদ সদস্য ও এলডিপি নেতা অধ্যাপক ডা. গাজী আব্দুল হক ও স্বতন্ত্র প্রার্থী সবকাশ মণ্ডল মনোনয়নপত্র তোলেন।
৪ আসনে কেউ এখনো মনোনয়নপত্র গ্রহণ করেননি।
খুলনা-৬ আসনে মনোনয়নপত্র তুলেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস।
