চাঁপাইনবাবগঞ্জে ১৩টি অস্ত্রসহ গ্রেপ্তার ২
শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর থেকে বৃহস্পতিবার দুপুরে র্যাব সদস্যরা ১৩টি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম বদিউর রহমান ও রফিকুল ইসলাম।
এ সময় র্যাবের গুলিতে আহত হয় বদিউর রহমান। তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে র্যাব ১১টি রিভলবার, ২ টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব-১০ এর মেজর সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের বদিউর রহমানের বাড়িতে র্যাব এর একটি দল দুপুর দেড়টার দিকে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বদিউল গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাবের পাল্টা গুলিতে আহত হয় বদিউর।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
