২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এক ব্যক্তিকে হত্যা

নাজিরউদ্দিন মালিথা (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি ও জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা রোববার রাতে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তার বাড়ি জেলার হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ি গ্রামে। তিনি খলশাকুন্ডু আখ ক্রয়কেন্দ্রে ওজনদারের কাজ করতেন এবং বিএনপি কর্মী বলে জানা গেছে।

পুলিশ সুপার আল্লা বকস চৌধুরী জানান, রাত ১২টার দিকে একদল অস্ত্রধারী আখ ক্রয়কেন্দ্রে গিয়ে নাজিরউদ্দিনকে ডাক দেয়। এরপর তাকে ক্রয়কেন্দ্রের পাশে নিয়ে প্রথমে গুলি ও জবাই করে হত্যা করে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।

হত্যার পর নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) পক্ষে এক ব্যক্তি নিজেকে রাজিব আহমেদ পরিচয় দিয়ে হত্যার দায়িত্ব স্বীকার করে স্থানীয় কয়েকজন সাংবাদিককে ফোন করেন।