২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে অভিযান, পাঁচ আগ্নেয়াস্ত্র উদ্ধার

সারাদেশে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে শনিবার বিকেল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এর সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তারের পর অস্ত্র আইনে আলাদা পাঁচটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি রিভলবার, একটি এলজি ও একটি শাটারগান এবং দু’টি পিস্তল। ডিএমপি, কক্সবাজার, ঝিনাইদহ জেলা পুলিশ ও র‌্যাব রাজশাহী-৫ এই অভিযানে অংশ নেয়।

এছাড়া ৭ চিহ্নিত সন্ত্রাসী ও ১৮ সাজাপ্রাপ্ত আসামীসহ ১১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা হলো-চট্টগ্রামের রাসেল পিনারু, ঢাকার মো. জাহাঙ্গীর খান, আছু ওরফে আসাদুজ্জামান, আফজাল তেতু, শেখ শহীদুল ইসলাম, চুয়াডাঙ্গার মো. বোরহানউদ্দিন এবং বাগেরহাটের হারুণ শেখ।

এছাড়া ৬৭টি রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটর সাইকেলও আটক করা হয়।