ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগের শিক্ষক লাউঞ্জের পিছন থেকে শনিবার চারটি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বিকাল ৩টার দিকে ক্যান্টিন বয় লাউঞ্জের পেছনে একটি মিষ্টির বাক্স পড়ে থাকতে দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়।
কর্তৃপক্ষ শাহবাগ থানা পুলিশকে খবর দিলে তারা এসে বাক্সটি খুলে চারটি ককটেল উদ্ধার করে।
