২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়িতে বৃহস্পতিবার দুপুরে একটি সোয়েটার কারখানার গুদামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 10:53 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দমকল বাহিনীর গাজীপুর, সাভার, কুর্মিটোলা, ইপিজেড, টঙ্গী ও সদর দপ্তরসহ নয়টি কেন্দ্রের কর্মীরা প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সোয়ান সোয়েটার্স লিমিটেডের গুদামের এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুপুর পৌনে ১২টার দিকে এই আগুন লাগে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গুদামে মেশিনপত্র, সুতা, কাঁচামাল এবং ৩০ হাজার পিস সোয়েটার ছিল।

দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া বলেন, ঘটনাস্থলের আশপাশে পানি না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

তিনি আরো বলেন, “দুই কেলোমিটার দূর থেকে আমাদের পানি সংগ্রহ করতে হয়েছে।” তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিরূপন সম্ভব নয় বলে তিনি জানান।

সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন খান সাংবাদিকদের কাছে দাবি করেন, অগ্নিকান্ডে অন্তত: ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।