২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন থেকে পাচারের সময় ৪টি হরিণ উদ্ধার

সুন্দরবন থেকে পাচারকালে বৃহস্পতিবার ভোরে চারটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। তবে পালিয়ে গেছে শিকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

উদ্ধার করা এই চারটি হরিণের মধ্যে পরে একটি মারা গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের ৫ নং কমপার্টমেন্ট এলাকার বলেশ্বর নদীতে একটি ট্রলার তল্লাশির সময় শতাধিক ফাঁদসহ হরিণগুলো উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং সুপতি স্টেশন কর্মকর্তা তাপস সরকার জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে যায়। ট্রলারটি জব্দ এবং বন আইনে মামলা হয়েছে।