আদালতে ঘটনায় মোস্তফা কামালের আক্ষেপ
সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল বলেছেন, “আদালতের পরিস্থিতি কেন এরকম হলো? অথচ আমরা কত ভালো পরিবেশে কাজ করেছি।”
বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানি প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নজিরবিহীন আদেশে আকস্মিকভাবে স্থগিত হওয়া এবং এর পরিপ্রেক্ষিতে পুরো সুপ্রিম কোর্টে সৃষ্ট অরাজক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি মোস্তফা কামাল আক্ষেপ করে একথা বলেন।
আরেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল বলেন, “পুরো বিষয়টি না জেনে মন্তব্য করা উচিত নয়।”
