বাকৃবিতে ভর্তি ফরম জমার সময় বৃদ্ধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ৬টি অনূষদের ভর্তি ফরম জমা দেয়ার তারিখ ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত ১৩ জানুয়ারীতে।
বৃহস্পতিবার ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বদরুল রশীদ চৌধুরী। এ ছাড়া ভর্তি সংক্রান্ত পুর্ব নির্ধারিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
