সাতক্ষীরা প্রশ্নপত্র কিনতে এসে দুই মাদ্রাসা ছাত্র আটক
পরীক্ষার প্রশ্নপত্র কিনতে এসে বুধবার রাতে সাতক্ষীরা শহরের পাকাপুল সংলগ্ন সিদ্দিকিয়া লাইব্রেরি থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মাদ্রাসা ছাত্র বাহারুল ইসলাম (১৯) ও হেলাল উদ্দিন (২০)।
এরা সদর উপজেলার খানপুর মাদ্রাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তাদের পিতার নাম যথাক্রমে ছেফাতুল্লাহ সরদার ও আব্দুল খালেক।
পুলিশ জানায়, এরা দুজন কয়েকদিন আগে মাদ্রাসার ৮ম শ্রেণীর অংক পরীক্ষার প্রশ্নপত্র কিনতে সিদ্দিকিয়া লাইব্রেরীতে আসে। এর জন্য তারা লাইব্রেরির এক কর্মচারীকে চারশ টাকা অগ্রিম দিয়েছিল।
