চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
সড়ক দুর্ঘটনায় আইউব (৩৫) ও রূপন (৩২) নামের দুই ট্যাক্সি আরোহী মারা গেছেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের হাসিমপুরে বৃহস্পতিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের একটি চেয়ারকোচ যাত্রীবাহী একটি বেবিট্যাক্সিকে ধাক্কা দিলে ট্যাক্সি আরোহী ওই দ’জন মারা যান। আহত হন এক মহিলা। তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটার দিকে।
ঘটনার পরই চেয়ারকোচের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ চেয়ারকোচটি আটক করেছে।
