কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২৮
সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে কলাপাড়া-পটুয়াখালী সড়কে বৃহস্পতিবার সকালে। আহত হন ২৮ জন।
নিহত নোমানের বয়স দেড় বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কলাপাড়া যাওয়ার সময় সাকুরা পরিবহনের একটি বাস সকাল ছয়টার দিকে আমরাগাছিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক ও সহকারি পালিয়ে গেছে।
