শেরপুরে অস্ত্র উদ্ধার করেছে র্যাব
জেলার নালিতাবাড়ি থানার তানোর গ্রাম থেকে বুধবার রাতে অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব জানায়, ময়মনসিংহের র্যাব ৯ এর সদস্যরা বুধবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর গ্রামের একটি ঝোপে অভিযান চালিয়ে একটি গ্রেনেড, একটি রিভলভার এবং আট রাউন্ড গুলি উদ্ধার করে।
