চট্টগ্রামের আনোয়ারায় যুবদল নেতা খুন
জেলার আনোয়ারা উপজেলার যুবদল নেতাকে মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত ১১ টায় ৮-১০ জন সন্ত্রাসী পটিয়ার যুবদল নেতা জসীম (২৩) কে কুপিয়ে হত্যা করে।
নিহত জসীম পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে এগারোটার দিকে সন্ত্রাসীরা জসীমকে বাড়ী থেকে ডেকে নিয়ে একটি নির্জন খালপাড়ে কুপিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
